কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ এ ০২:০০ PM
কন্টেন্ট: পাতা
১। ধর্ম বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এবং ধর্মীয় ক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক কর্মসূচী।
২। জাতীয় ও আন্তর্জাতিক ধর্ম বিষয়ক সংস্থা এবং সভায় অংশগ্রহণ।
৩। ধর্মীয় ক্ষেত্রে প্রকাশনা উন্নয়ন।
৪। ধর্মীয় দাতব্য বিষয়াদি ও প্রতিষ্ঠানসমূহ।
৫। ধর্ম বিষয়ক জাতীয় সংস্থাসমূহ এবং উহাদের জন্য সহায়ক অনুদান।
৬। ধর্মীয় সংস্থা/প্রতিষ্ঠানসমুহ এবং ধর্মীয় কার্যাবলী সংক্রান্ত সমুদয় বিষয়াদি।
৭। হজনীতি, হজ প্রশাসন এবং তীর্থযাত্রা সংক্রান্ত বিষয়াদি।
৮। ওয়াকফ সংক্রান্ত বিষয়াদি।
৯। চাঁদ দেখা সংক্রান্ত বিষয়াদি।
১০। গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উৎযাপন সংক্রান্ত বিষয়াদি।
১১। ধর্ম এবং ধর্ম বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, পরামর্শ, সেমিনার ইত্যাদি সংক্রান্ত বিষয়।
১২। বিদেশ হতে আগত ও বিদেশ গমণকারী ধর্মীয় প্রতিনিধিদল সংক্রান্ত কার্যাবলী।
১৩। ইসলামিক সংহতি তহবিল সংক্রান্ত।
১৪। অন্যান্য দেশের সংগে ধর্মীয় বিষয়ক চুক্তি, সমঝোতা, কনভেনশন সংক্রান্ত কার্যাবলী।
১৫। বিশ্ব যুব মুসলিম সম্মেলন স্থায়ী ক্যাম্প প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়াদি।
১৬। উৎসর্জন বিষয়ক বিষয়াদি।
১৭। আর্থিক বিষয়াদিসহ সচিবালয় প্রশাসন।
১৮। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সাব-অফিস ও সংস্থাসমুহের প্রশাসন নিয়ন্ত্রণ।
১৯। আন্তর্জাতিক সংস্থাসমূহ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বন্টনকৃত বিষয়াদি সম্পর্কিত অন্যান্য দেশ ও বিশ্ব সংস্থার সঙ্গে সন্ধি এবং চুক্তি সংক্রান্ত বিষয়াদির লিয়াজো।
২০। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যাস্ত বিষয়াদির উপর সমুদয় আইন।
২১। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যাস্ত যে-কোন বিষয়ের উপর তদন্ত এবং পরিসংখ্যান।
২২। কোর্টে গৃহীত ফি বাদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যাস্ত যেকোন বিষয় সংক্রান্ত ফি সমূহ।
২৩। হালাল স্ট্যান্ডার্ড এবং সার্টিফিকেশন সম্পর্কিত বিষয়াদি।