কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩২ PM
কন্টেন্ট: পাতা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে দেশের বিভিন্ন মসজিদ, ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান, ঈদগাহ/কবরস্থান সংস্কার/মেরামত, হিন্দু মন্দির ও শ্মশান সংস্কার/মেরামত, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান (প্যাগোডা) ও বৌদ্ধ শ্মশান সংস্কার/মেরামত, খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান গীর্জা ও সেমিট্রি সংস্কার/মেরামত এবং দুস্থ মুসলিম ও দুস্থ হিন্দু পুনর্বাসন এর জন্য অনুদান প্রদান করা হয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন ধর্মের মোট ৭,৭১০টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩৯ কোটি ৩৮ লক্ষ টাকা এবং দুস্থ পুনর্বাসন বাবদ ৩,১৬৫ জন দুস্থ ব্যক্তির অনুকূলে ০৬ কোটি ৬৬ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে।
বিগত তিন অর্থবছরে সারা দেশের প্রায় ১৮,৪৯০ টি মসজিদ, মাদ্রাসা/এতিমখানা, ঈদগাহ/কবরস্থান, হিন্দু মন্দির ও শ্মশান, বৌদ্ধ মন্দির ও শ্মশান এবং খ্রিস্টান গীর্জা ও সেমিট্রি ইত্যাদি সংস্কার ও মেরামতের লক্ষ্যে প্রায় ১০১ কোটি ২৯ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি ৯৯০২ জন দুস্থ ব্যক্তির পুনর্বাসনের লক্ষ্যে ১৬ কোটি ২৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।